আপডেট টাইম :
০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
২৮৮
বার পঠিত
নলছিটিতে মাটির চাপায় শ্রমিকের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর ) সকালে উপজেলার সারদল এলাকায় এম.আর.ব্রিক ফিল্ড ইটের ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সুকুমার মন্ডল (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,ওই ব্রিক ফিল্ডে মাটির কাজ করার সময় উপর থেকে মাটি তার উপরে পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি নিহত হন। আরও পড়ুনঃ গোমস্তাপুরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।
ঝালকাঠির নলছিটিতে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর ) সকালে উপজেলার সারদল এলাকায় এম.আর.ব্রিক ফিল্ড ইটের ভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সুকুমার মন্ডল (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,ওই ব্রিক ফিল্ডে মাটির কাজ করার সময় উপর থেকে মাটি তার উপরে পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।