ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ১

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক এক কর্মচারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরও এক কর্মচারী ও মাহেন্দ্রা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে বরিশাল – কুয়াকাটা মহাসড়কের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাহেন্দ্রা চালক মো.বাবু ও আরোহী আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত আরিফুলকে লেবুখালী সিএমএইচে এবং মাহেন্দ্রা চালক বাবুকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহেন্দ্রা চালক মো.বাবু দুমকি উপজেলার লেবুখালী এলাকার আব্দুস সালামের ছেলে। নিহত বাকিয়ার বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী (সিএস নম্বর-৩২৪৭৪৫, লেবুখালী সেনানিবাস) আহত আরিফুল ইসলাম, বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী ( সিএস নম্বর-৩২৫২১৩, একই সেনানিবাস)। এ দুইজনের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

পুলিশসূত্রে জানাগেছে, লেবুখালী সিএম এইচের বেসামরিক পরিছন্নতা কর্মী বাকিয়ার মোল্লা ও আরিফুল ইসলাম সবজি কিনে বরিশাল থেকে মাহেন্দ্ররায় লেবুখালী ফিরছিলেন। পথিমধ্যে ওই স্থানে একটি ট্রাকের সঙ্গে মাহেন্দ্রা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাকিয়ার, আরিফুল ও মাহেন্দ্রা চালক বাবু গুরুতর আহত হন। খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শেরে -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাকিয়ার মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন। পরে সেখান থেকে আরিফুলকে লেবুখালী সিএম এইচে এবং মাহেন্দ্রা চালক বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছেন এবং তিনি জানান,এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়নের বদলে নতুন করে স্বাক্ষরের চিন্তা আত্মঘাতী

error: Content is protected !!

নলছিটিতে ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :