ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নলছিটি পৌরশহরের কান্ডপাশা গোহালকাঠী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বুদুমবাড়ি মাঠে ঐতিহ্যবাহী এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নলছিটি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিকেলে ৪ টায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় বাহারি নামের ৮ টি ঘোড়া অংশ নেয় এবং ৩ রাউন্ডে দৌড় প্রতিযোগিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশপাশের এলাকাগুলো থেকে সব বয়সের নারী-পুরুষ-শিশু আসতে থাকে।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী আহাদ হোসেন বলেন, খেলা দেখার জন্য দুপুর থেকে এসে বসে আছি খুব আনন্দ পেয়েছি। এতদিন শুধু বই পুস্তকে পড়েছি এবং শুনেছি। কিন্তু আজ নিজ চোখে দেখে খুব মজা পেয়েছি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফু রহমান, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও অন্যান্য অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়নের বদলে নতুন করে স্বাক্ষরের চিন্তা আত্মঘাতী

error: Content is protected !!

নলছিটিতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :