ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে খাস জমি দখলের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে  সাবেক এক ছাত্রদল নেতা ও তার ভাইদের বিরুদ্ধে খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছামতো খাস জায়গা দখল করছে।
এ বিষয় এলাকাবাসীর পক্ষে সৈয়দ শাওন ইসলাম বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারি খাস জায়গা দখলমুক্ত করতে লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ইউএনও রুম্পা সিকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৌহিদ গং উপজেলা শহরের প্রাণকেন্দ্র থানা সড়ক সংলগ্ন (শহীদ মিনারের বিপরীতে) জে.এল ৪৩, নলছিটি মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন। এদিকে তৌহিদ গং প্রায়ত বীরমুক্তিযোদ্ধা মো. আহসান হাবিবের জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।
ওই মুক্তিযোদ্ধার ছেলে শফিকুল ইসলাম ইমন বলেন, একই মৌজার ১১৬৪ নম্বর দাগের জমিও দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত তৌহিদ গং। এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে কে.এম.আর তৌহিদ বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারো জমি দখলের সঙ্গে জড়িত নই।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

নলছিটিতে খাস জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্টার :