ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে খালে বিষ দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন

ঝালকাঠির নলছিটিতে খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে । দীর্ঘদিন একটি চক্র রাতের আধাঁরে নলছিটি উপজেলার বিভিন্ন খালে অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইসমাইল তালুকদার জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সারদলের খালে দীর্ঘদিন ধরে একটি চক্র এই কাজ করে আসছে। তারা মাঝরাতে ভাটার সময়ে খালের এক প্রান্তে বিষ প্রয়োগ করে অন্তপ্রান্তে জাল পেতে রাখেন। এই বিষ প্রয়োগের ফলে মাছের পোনাসহ পানিতে বাসকারী সব ধরনের প্রানীই মারা যায়। যা পরবর্তীতে খালে ভেসে থাকতে দেখা যায়। এর ফলে মাছের রেনু  পোনা ধবংস হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে।
আরেক বাসিন্দা সোহাগ হোসেন বলেন, খালে বিষ প্রয়োগের ফলে মাছের বংশ ধবংসের পাশাপাশি এই বিষ পানিতে ছড়িয়ে পড়ছে। অনেক পরিবারের লোকজন পারিবারিক কাজে খালের পানি ব্যবহার করেন তারাও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই চক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসা উচিত।
নলছিটি মৎস্য কর্মকর্তা রমনি  কুমার মিস্ত্রি জানান, আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেনি। তবে এই ধরনের কাজ মাছের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আইনত দন্ডনীয় অপরাধ। এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

নলছিটিতে খালে বিষ দিয়ে দেশী প্রজাতির মাছ নিধন

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :