ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগ। দেশে বর্তমানে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। সবাইকে ধান কেটে দিতে উৎসাহী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (০৪ মে ২০২৩) সকাল থেকে উপজেলার সিদ্ধকাঠি গ্রামের এক কৃষকের পাকা ধান কেটে দেন স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল আলম রাজিব, নাবিউল, তন্মায়  সহ সংগঠনের নেতা-কর্মীরা পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।পরে নেতা-কর্মীরা বৃহস্পতিবার একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমনের বলেন, ‘আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক ভাইয়ের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’
তিনি জানান, সিদ্ধকাঠি গ্রামের কৃষক আঃ সাত্তার হাওলাদারের ২৬ শতাংশ জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

নলছিটিতে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :