ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে ইউপি সদস্য(সাবেক) চুন্নুর নেতৃত্বে ইটভাটায় ভাংচুর ও মারধর

ঝালকাঠির নলছিটিতে ইটভাটায় ভাংচুর ও মালিককে মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর কয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মান্নান চুন্নুর(৪৮) নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান চুন্নুসহ ১২জনকে বিবাদী করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ থানার বাসিন্দা হাজী মোঃ নুর আলম(৪৫) ইউনিয়নের চর কয়া গ্রামে অবস্থিত এ্যাংকর ব্রিক্স লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন ।
বিবাদীরা দীর্ঘদিন ধরেই তার ক্ষতিসাধন করার নিমিত্তে নানান ধরনের পরিকল্পনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ৮ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় নুর ব্রিক্সে পরিকল্পিতভাবে দলবল নিয়ে হামলা করা হয়। হামলায় ইটভাটার কাঁচা ইট,বাউন্ডারি,অফিসঘর ভাংচুর করা হয়। এসময় মালিক মোঃ নুর আলম তাদের বাধা দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।
তাকে উদ্ধার করতে এসে ইটভাটার ম্যানেজার মোঃ সবুজও তাদের হামলার শিকার হন। বর্তমানে ইটভাটার মালিক হাজী মোঃ নুর আলম বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন এবং ইটভাটার ম্যানেজার মোঃ সবুজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য(সাবেক) আবদুল মান্নান চুন্নুর ব্যবহৃত মুঠোফোনে( ০১৭১*****৫২) একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান,হামলার ঘটনায় একটি এহাজার দায়ের হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

নলছিটিতে ইউপি সদস্য(সাবেক) চুন্নুর নেতৃত্বে ইটভাটায় ভাংচুর ও মারধর

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :