ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নর্থ বেঙ্গল সুগার মিল জোনে ৮টি আখ মাড়াইকল জব্দ

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) জোনে অভিযান চালিয়ে আখ মাড়াইকল জব্দ করেছে প্রশাসন। এ সময় দুইজনকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের ভ্রাম্যমান আদালত।

অভিযানে মাড়াইকল জব্দ করার পাশাপাশি মাজদিয়া গোপালপুর গ্রামের নাহার মন্ডলের ছেলে মুকুল আলীকে ও হাবিবুর রহমানের ছেলে বিপ্লবকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সনের ৬ এর (১) ধারা অনুযায়ী ৮টি যন্ত্রচালিত আখ মাড়াই কল ও দুইজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের সহাতায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম হয়েছি। এ বছর মিল এলাকায় এ পর্যন্ত ২০টি অবৈধ মাড়াই কল জব্দ করা হয়েছে। আশা করি আগামী কর্ম দিবসগুলোতে সুষ্ঠুভাবে মাড়াই অব্যাহত রাখতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সদর দপ্তরের প্রতিনিধি হাসান সোহেল শাহরিয়ার। এ সময় ঈশ্বরদী থানা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নর্থ বেঙ্গল সুগার মিল জোনে ৮টি আখ মাড়াইকল জব্দ

আপডেট টাইম : ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :