ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ:

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসার ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমসে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’।

শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলা বেলা ১১টা থেকে শুরু হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক হবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :