ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদী রায়পুরা উপজেলায় এক হাজার দশ পিস ইয়াবাসহ আটক- ১

নরসিংদী রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর এলাকা হতে (একহাজার দশ পিস) ইয়াবাসহ স্বপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।

শনিবার ১৫ জুলাই সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

এসময় তিনি জানান জেলা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।

এরই ধারাবাহিকতায় মাননীয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জুলাই) বিকেল পৌনে তিন ঘটিকায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এর নেতৃত্বে উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর পশ্চিম পাড়া -কুমড়া বিল- সংলগ্ন জৈনক মোঃ মনো মিয়ার বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে ফাঁকা জায়গার উপর হতে মাদক ব্যবসায়ী অত্র গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ স্বপন মিয়া (৪৫) কে (একহাজার দশ) পিস ইয়াবাসহ আটক করেন।

উল্লেখ্য তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে অন্য জেলা থেকে মাদক ক্রয় করে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করত। এর আগেও সে মাদকসহ বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো। তার বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক, হত্যার চেষ্টা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নরসিংদী রায়পুরা উপজেলায় এক হাজার দশ পিস ইয়াবাসহ আটক- ১

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :