ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদী প্রেসক্লাবের কমিটি নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে অভিযোগ

মোঃ আলম মৃধাঃ

নরসিংদী প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি তুলেছেন স্থানীয় সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। তিনি যেই বিষয়ে উল্লেখ করে অভিযোগ করেছেন, প্রেস ক্লাবের সদস্যপদ প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা লঙ্ঘন করা হয়েছে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য যোগ্য সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে।

এই আবেদনে শফিকুল ইসলাম উল্লেখ করেন, ২০২৪ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত সাধারণ সভায় সাতজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হলেও যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সদস্যপদ প্রদান করা হয়নি। তার অভিযোগ, নতুন সদস্য নিয়োগের ক্ষেত্রে প্রেসক্লাবের বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করা হয়েছে। নির্দিষ্ট শর্ত অনুযায়ী আবেদনকারীদের কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকার কথা থাকলেও কয়েকজনের শিক্ষাগত যোগ্যতা তা পূরণ করেনি।

এছাড়াও, নরসিংদী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ অনুযায়ী, সভাপতির দায়িত্ব গঠনতন্ত্র সংরক্ষণ করা হলেও তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো জবাব পাওয়া যায়নি। এমন অবস্থায় তিনি বর্তমান কমিটিকে অকার্যকর আখ্যা দিয়ে প্রেসক্লাবের সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে একটি আবেদন পাঠানো হয়েছে। এতে নরসিংদী প্রেস ক্লাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের মধ্যে এই বিতর্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, বর্তমান কমিটি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনিয়ম করছে, অন্যদিকে কেউ বলছেন, এই অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।

নরসিংদীর গণমাধ্যমকর্মীরা এখন অপেক্ষায় আছেন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের জন্য। প্রেস ক্লাবের ভবিষ্যৎ কি নতুন কমিটির মাধ্যমে সংস্কারের পথে হাঁটবে, নাকি বর্তমান নেতৃত্বই বহাল থাকবে—তা সময়ই বলে দেবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ

error: Content is protected !!

নরসিংদী প্রেসক্লাবের কমিটি নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে অভিযোগ

আপডেট টাইম : ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :