ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদী পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ একজন গ্রেপ্তার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদী সদরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২৫), নামে একজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। আজ (২০ মে) মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নানের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন পুলিশের একটি বিশেষ টিম।

.

গ্রেফতারকৃত আসামি সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

.

পুলিশের একটি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম দুপুর সাড়ে ১২টার দিকে সদরের রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। ওই সময় সগীর আহমেদকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে একটি আগ্নেঅস্ত্র, গুলি, সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

.

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, অপরাধ দমনে আমরা সব সময় সচেষ্ট। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

নরসিংদী পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ একজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :