মোঃ আলম মৃধা:
নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন শিবপুর মডেল থানা এসআই (নি:) মোঃ আব্দুল কাইয়ম। আজ (১৮ জানুয়ারি) রবিবার নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ আবব্দুল্লাহ্ আল- ফারুক এর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ লক্ষ টাকার ট্রাক উদ্ধার, ৬ লক্ষ ৬০ হাজার টাকার ৪৪০ বস্তা চাউল উদ্ধার, আধার সেকশনের মামলায় আসামি গ্রেফতার ১৪ জন, মাদক চল্লিশ পিস ইয়াবাসহ একজন, গরুচোর গরুসহ আটক একজন, সি আর সাজা দুইটি, জিআর তিনটি, সিআর তিনটি, ভিকটিম উদ্ধারসহ সামগ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ২০২৫ ডিসেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করা হয়।
শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ আব্দুল কাইয়ম পুলিশ সুপার, নরসিংদীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শিবপুরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 











