ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীর হাজীপুরে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোঃ আলম মৃধা:

নরসিংদীর সদর উপজেলার হাজীপুরে মোজাম্মেল (২৩) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (২০ আগস্ট) বুধবার সকাল প্রায় ১১টার দিকে নরসিংদী শহরের হাজীপুর মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যার ঘটনাটি ঘটে।

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজীপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকতেন এবং সদরের সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজীপুর ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন মোজাম্মেল। এ সময় কাউছার নামে এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে মোজাম্মেলের ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তবে কী বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে, এখন পর্যন্ত তা জানা যায়নি।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীর হাজীপুরে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :