ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীতে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দিলো রেলওয়ে কর্তৃপক্ষ

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দিলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (২৬ মে) সোমবার দুপুরে নরসিংদীর আরশীনগর থেকে বাদুয়াচর রেলগেট এলাকা পর্যন্ত এই অভিযান চালান কর্তৃপক্ষ। ওই সময় ভেক্যু দিয়ে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দেওয়া হয়।

.

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ইতিপূর্বে মাইকিং করা হয়েছিল। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান চারদিন অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশ, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

নরসিংদীতে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দিলো রেলওয়ে কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :