ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীর আলোকবালীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর আলোকবালীতে প্রবাসী ভাইকে দেখতে আসেন ইউপি সদস্য আমির হোসেন সরকার (৩০)। এই সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। আজ (২২ এপ্রিল) মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এই ঘটনাটি ঘটে।

.

নিহত আমির হোসেন সদর উপজেলার আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে এবং তিনি আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় গত ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন আমির হোসেন সরকার। নয় বছর পর প্রবাস থেকে নিয়তের ভাই বাড়িতে আসে। ভাইকে দেখতে গোপনে বাড়ি আসেন তিনি। ওই সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেনসহ আরও একজন। এলাকার লোকজন ও তার আত্মীয় স্বজনরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্পিডবোটে করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

.

আরও জানা যায়, নদীতে কচুরিপানা থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

.

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

নরসিংদীর আলোকবালীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :