ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এসময় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
.

বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের প্রধান কার্যকরি সদস্য যোবায়ের পাটোয়ারি ও প্রধান কার্যকরি উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানান, দীর্ঘদিন ধরে ৬ দফার যৌক্তিক দাবি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর আওতাভুক্ত শিক্ষার্থীবৃন্দ। এসব দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ছয় দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

.

অবরোধের দুই ঘন্টা পর নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী ও পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান অবরোধস্থলে উপস্থিত হন। এসময় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ৬ দফা দাবি পূরণের চেষ্টার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

.

ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

.

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
.

উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে ” কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :