ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম, স্বামী আটক

সাদ্দাম উদ্দিন রাজ:

নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে গুম করার অভিযোগে স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

নিহতের নাম জাহানারা বেগম (৩৯)। স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে জাহানারার সঙ্গে শরীফ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শরীফ মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। শরীফের দাবি, একপর্যায়ে তিনি স্ত্রীকে থাপ্পড় দিলে জাহানারা টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে ঘরে নেওয়ার পর কিছুক্ষণ পর জাহানারা মারা গেছেন বলে বুঝতে পারেন শরীফ।

শরীফের ভাষ্য, বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তিনি কাউকে না জানিয়ে মরদেহ মাটিচাপা দেন।

ঘটনার দুই দিন পর বুধবার দুপুরে শরীফ থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ করার চেষ্টা করেন। তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য বেরিয়ে আসে বলে পুলিশ জানিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নির্ধারণ করা হবে।

এদিকে নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

error: Content is protected !!

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম, স্বামী আটক

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :