ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফলো আপ

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!

সাদ্দাম উদ্দিন রাজঃ

নরসিংদীর রায়পুরায় পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার রাতে উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবি নামাজ চলাকালে রুমের ভেতর শিশু আনাস মিয়াকে (৩) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র মতে, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া।বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই শিশু আনাসের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।

রবিবার সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত শিরিনকে আটক করা হয়। এ সময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল। গ্রেপ্তারের পর তাকে রায়পুরা থানায় পাঠানো হয়েছে।

শিশুটির দাদি জানান,পুত্রবধূ শিরিন রগচটা স্বভারের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত। তবে এভাবে কুপিয়ে নিজ সন্তানকে একজন মা হত্যা করতে পারেন, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

ফলো আপ

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :