ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুই চিকিৎসক আটক

নরসিংদীতে “লাইফ কেয়ার হাসপাতালে” টনসিল অপারেশনে শিশুর মৃত্যু

মোঃ আলম মৃধা:

নরসিংদীতে বেসরকারি “লাইফ কেয়ার হাসপাতালে” ভুল চিকিৎসায় রাহা মনি (৬) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত রাহা মনি রায়পুরা উপজেলার হাঁটুভাঙা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, রাহা মনি এক মাস ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নাক-কান-গলার চিকিৎসক ডাঃ তন্ময় কর এর চিকিৎসায় ওষুধ খেয়েও সে সুস্থ হয়নি।

বৃহস্পতিবার বিকেলে ডাঃ তন্ময় করের কাছে নিয়ে গেলে তিনি অপারেশনের পরামর্শ দেন। পরে তার কথামতো টনসিল অপারেশনের জন্য রাহা মনিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আরও জানা যায়, রাতে অপারেশনের সময় এনেস্থেসিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন ডাঃ তন্ময় কর। কিন্তু অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই মারা যায় রাহা মনি।

পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই তাদের একমাত্র কন্যা সন্তানের মৃত্যু হয়েছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ক্ষুব্ধ হয়ে দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে পুলিশের হেফাজতে নেয়।

রাহা মনির বাবা নিজামুল হক বলেন, “অপারেশন করার পর আমাদেরকে বলছে ১৫ মিনিট পর জ্ঞান ফিরবে। অনেক সময় পার হলেও মেয়ের জ্ঞান ফিরছে না। পরে ডাক্তারকে ফোন দিলে ডাক্তার এসে আমার মেয়েকে আবার ওটিতে নিয়ে যায়। আমি বারবার যাওয়ার চেষ্টা করলেও আমাকে যাইতে দেয়নি তারা।

অনেকক্ষণ পর আমি জোর করে ওটিতে গিয়ে আমার মেয়ের পায়ে হাত দিয়ে দেখি পা ঠান্ডা, তখনই আমি বুঝতে পারি, আমার মেয়ে নেই।

আমার মরা মেয়েকে ঢাকায় নিতে হবে, আইসিইউতে রাখতে হবে বলে আমাদের সঙ্গে তারা ছলচাতুরি করে। আমার মেয়েকে তারা মেরে ফেলেছে।”

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন, “লাইফ কেয়ার হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুই ডাক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে।

শিশুটির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

দুই চিকিৎসক আটক

নরসিংদীতে “লাইফ কেয়ার হাসপাতালে” টনসিল অপারেশনে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :