ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ একসন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধারসহ একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গত (১৩ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানায়, গতকাল সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রায়পুরা থানার চরাঞ্চলের পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছিলেন তারা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি এলাকায় সন্ত্রাসীরা অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এই সংবাদের প্রেক্ষিতে মামদেরকান্দি এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নুর আলম ওরফে কাবিলা নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী কাচারিকান্দি এলাকার মজিবুর রহমান খন্দকারের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এক নলা বন্দুক), সাতটি শর্টগানের কার্তুজ, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নুর আলম ওরফে কাবিলা রায়পুরা উপজেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের ঘনিষ্ঠ সহচর।

এ অভিযানে রায়পুরা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ শিহাব কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর (১২ ল্যান্সার্স) এর একটি টিম, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি টিম এবং র‍্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাব এর একটি টিম অংশ নেয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানান, রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তারের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, জনসাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে এবং জনমনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ একসন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :