ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংর্ঘষ, ৩ জন নিহত

মোঃ আলম মৃধাঃ

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে (ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে (অটোরিকশার চালক) ফাহিম মিয়া (৩০)। এরা সকলেই মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, রাতে অটোরিকশায় করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী নিজ এলাকায় যাচ্ছিলেন।

এসময় অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় তিনজনের মধ্যে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম এবং অপরজন সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাইনাদী গ্রামের পাশাপাশি মহল্লায় তাদের বসবাস। নিহত তিনজনের মাঝে সিয়াম ছিলেন অবিবাহিত আর বাকি দুইজন বিবাহিত। অটোরিকশা চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় কবরস্থানে একই সাড়িতে তিনজনকে বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার সংর্ঘষ, ৩ জন নিহত

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :