ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে মে দিবস পালিত: পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে মে দিবস উপলক্ষে আজ (১ মে) বৃহস্পতিবার আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও স্টার্টআপ নরসিংদী এর যৌথ উদ্যোগে সাহেপ্রতাব মোড়ে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন।

.

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: সারোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজমুননাহার ইকরা।

.

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টার্টআপ নরসিংদী’র নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পরিবহন খাতকে আরও উন্নত, পরিবেশবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ “ইকো মুভস” এর সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের প্রয়োজন সৃজনশীল চিন্তা ও প্রযুক্তির সমন্বয়।”

.

সভাপতির বক্তব্যে মো: সারোয়ার হোসেন মৃধা শ্রমিক ও মালিকদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, “নরসিংদীর পরিবহন ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত ও মডেল হিসেবে গড়ে উঠবে।” সেইসাথে তিনি ইকো মুভস বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

.

ইকো মুভসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, “ইকো মুভস শুধু যানজট নিরসন নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ, আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থা এবং আয় সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্প বাস্তবায়ন হলে নরসিংদীর পরিবহন ব্যবস্থা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।”

.

উক্ত অনুষ্ঠানটি নরসিংদীর পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে মে দিবস পালিত: পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :