ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে মেধা, যোগ্যতা, ঘুষ ছাড়া ১২০ টাকায় পুলিশের চাকরি দিল এসপি আব্দুল হান্নান

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া। চাকরির জন্য ঘুষ নয়, শুধু মেধা ও যোগ্যতার এই বার্তা বাস্তবে রূপ দিয়ে মাত্র ১২০ টাকায় আবেদন করে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান।

.

আজ (২৯ মে) বৃহস্পতিবার নরসিংদী জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের টিআরসি নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার নিজেই ফলাফল ঘোষণা করেন এবং সফল প্রার্থীদের হাতে ফুল ও নিজ হাতে মিষ্টিমুখ করান।

.

সংবর্ধনা অনুষ্ঠানে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা, সন্তানদের ঘুষবিহীন চাকরির সুযোগ পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। কেউ কেউ কান্না জড়ানো কণ্ঠে বলেন, এমনটা আমরা কল্পনাও করিনি। মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়া যাবে, তা স্বপ্নের মতো। বর্তমান পুলিশ সুপার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমাদের সন্তানদের ঘুষবিহীন চাকরির সুযোগ করে দিয়েছেন।

টিআরসি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ-লিখিত, মনস্তাত্ত্বিক, মৌখিক পরীক্ষা-মূল্যায়িত হয়েছে মেধা ও নিরপেক্ষতার ভিত্তিতে। এই নিয়োগকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ না থাকায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও গভীর হয়েছে এমনটাই মনে করেন সুশীল সমাজের ব্যক্তিরা।

.

পুলিশ সুপার আব্দুল হান্নান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সৌভাগ্যবান, কারণ মেধা ও যোগ্যতা দিয়েই আজকের এই অবস্থানে এসেছেন। আশা করি ভবিষ্যতে সততা, নিষ্ঠা, দেশসেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করবেন।

.

তিনি আরও বলেন, এই নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ডিজিটাল ও পর্যবেক্ষণযোগ্য। যেখানে কোনো প্রভাব, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে মেধা, যোগ্যতা, ঘুষ ছাড়া ১২০ টাকায় পুলিশের চাকরি দিল এসপি আব্দুল হান্নান

আপডেট টাইম : ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :