ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে মায়ের হাতে শিশুসন্তান খুন

ছবিঃ প্রতীকী।

সাদ্দাম উদ্দিন রাজঃ

নরসিংদীর রায়পুরায় আহনাম মিয়া নামে ৩বছর বয়সি এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পরই পলাতক রয়েছে মা শিরিন আক্তার।

শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আহনাম মিয়া নামের ওই শিশু প্রবাসী ডালিম মিয়ার একমাত্র সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। ওসি বলেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার দিবাগত রাতে শিরিন ও সন্তান আনাসের শোবার ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় আনাসের দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় আনাসের মা শিরিন। ধারণা করা হচ্ছে, মা শিরিনই এই ঘটনা ঘটিয়েছে।

এদিকে, ঘটনায় অভিযুক্ত শিরিন আক্তার মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে মায়ের হাতে শিশুসন্তান খুন

আপডেট টাইম : ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
সাদ্দাম হোসেন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :