ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীতে মাদক সেবন নিয়ে বন্ধুকে হত্যা, পিবিআই এর ছায়া তদন্তে গ্রেপ্তার ৩

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে মাদক সেবন নিয়ে শুভ মিয়া (২০) নামে একজনকে হত্যার করে তার বন্ধুরা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (২৫ মে) রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী পুলিশ সুপার এস. এম মোস্তাইন হোসেন।

.

নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

.

পুলিশ সুপার মোস্তাইন হোসেন বলেন, গত ৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রীজের পাশে শুভসহ হাবিবুর, কবির, নাঈম ও তাদের অন্য একজন বন্ধু মোট পাঁচজন মিলে একসঙ্গে মাদক সেবন করছিল।

.

মাদক সেবনকালে মাদক সংগ্রহ সংক্রান্ত বিষয়ে শুভর সঙ্গে হাবিবের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হাবিবুর শুভর গলাচেপে ধরে কিল ঘুষি মারতে থাকে।

.

তিনি আরো জানান, সাথে থাকা কবির, নাঈম ও অন্য একজন বন্ধুও শুভর নাকে মুখে এলোপাথারী কিল, ঘুষি মারতে থাকে। পরে পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি দড়ি পেয়ে শুভর গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টেনে ধরে। তখন শুভ মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। তারা শুভর মরদেহ পাশের একটি ডোবায় ফেলে দিয়ে ৪জন পালিয়ে যায়।

.

এই বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি অজ্ঞাত নামা মামলা হয়। পরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী ছায়া তদন্তে নামে।

.

এরপর (পিবিআই) উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু সালেক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ মে) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি হাবিবুর রহমান ও কবির হোসেনকে এবং বুধবার (২১ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নায়েরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি আহম্মদ নাঈমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

.

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান (২৪), একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (২১), এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম (২৪)। তারা প্রত্যেকেই একে অপরের বন্ধু ছিলো এবং একসাথে মাদক সেবন করতো।

.

এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে নিহত শুভর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া বাকি আসামিকে ধরতে অভিযান চলমান বলে জানান পিবিআই নরসিংদী পুলিশ সুপার এস.এম মোস্তাইন হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

নরসিংদীতে মাদক সেবন নিয়ে বন্ধুকে হত্যা, পিবিআই এর ছায়া তদন্তে গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :