ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর শিবপুর মডেল থানার আওতাধীন এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। গত শনিবার রাতে শিবপুর থানা পুলিশ সৈকারচর এলাকার খোকা মিয়ার ছেলে মনিরুজ্জামানকে আটক করে। শিবপুর থানার ওসি মোঃ আফজাল হোসাইন এর সার্বিক দিকনির্দেশনায় এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মোবাইল ডিভাইসটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ০৩, তারিখ ০৩/০৮/২০২৫, দণ্ডবিধির পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩)/(৪)/৮(৭) ধারা। তার হেফাজত থেকে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট সংরক্ষিত ডিভাইসটি জব্দ করা হয়।

এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, “এ ধরনের অপরাধ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তরুণ সমাজকে বিপথে চালিত করে। তাই অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “শিবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিবপুরবাসী।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :