ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ৬

নরসিংদীতে পুলিশের অভিযানে ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ ছয়জনকে আটক করেছে নরসিংদী থানা পুলিশ (৩০ অক্টোবর) বিষয়টি এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
(ওসি) আবুল কাশেম ভূঁইয়া আরো জানান, নরসিংদীতে ২৭/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) /২৫ – ডি এর তদন্তে প্রকাশিত মামলায়।
গ্রেফতারকৃত আসামিরা হলো জেলার গাবতলী এলাকার আব্দুল বাতেন এর বাড়ির ভাড়াটিয়া ও গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার ইসলামী ছাত্র শিবির সভাপতি ও নরসিংদী জেলা হাফিজপুর উত্তর পাড়ার নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২২),  একই মাদ্রাসার ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলার শিবপুর থানা ঘাগটিয়া টানপাড়ার আব্দুল লতিফ এর ছেলে হিসাব উদ্দিন (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলা পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মাহাবুব হাসানের ছেলে মোহাম্মদ নাঈম হাসান (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলা হাজিপুর মধ্যপাড়ার আলম হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৯), ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলা হাজিপুর বড়পাড়ার আশরাফ উদ্দিন সরকারের ছেলে আব্দুল্লাহ সরকার (১৯),  ইসলামী ছাত্র শিবির সদস্য ও নরসিংদী জেলার বেলাবো থানার বাজনাব এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ তানভীর হোসেন (১৯)।
নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় ৩০/১০/২০২৩ ইং দিবাগত দুপুর দুইটার দিকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্সসহ অভিযান পরিচলনা করে নরসিংদী সদরের গাবতলি, সংগিতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষে উক্ত আসামীরা গোপনে সংগঠিত হওয়ার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
নাশকতার যে কোন অপচেষ্টা রুখে দেয়ার জন্য গোপনে তথ্য সংগ্রহে তীক্ষ্ণ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে নরসিংদী জেলার পুলিশ সুপার জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

নরসিংদীতে নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ৬

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :