ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে দুর্গাপূজায় নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছেঃ -পুলিশ সুপার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। গত (২৮ সেপ্টেম্বর) রোববার রাতে নরসিংদী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী বিরাজমান পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। এই বছর নরসিংদী জেলায় মোট ৩৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে দিনরাত পুলিশের উপস্থিতি নিশ্চিত থাকবে।

আরো বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় এই বছর অধিকতর সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এই সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল সাহা, কৃষ্ণকান্ত সাহা, আসিস চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সহ সকলে নরসিংদী শহরের মধ্যকান্দা পাড়ার বাগবিতান ক্লাব, অগ্রবাণী এবং সেবা সংঘ দূর্গাবাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

নরসিংদীতে দুর্গাপূজায় নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছেঃ -পুলিশ সুপার

আপডেট টাইম : ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী :