ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীতে ডিবির অভিযানে তিন ভুয়া পুলিশ আটক

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তিন ভুয়া পুলিশ আটক হওয়ার তথ্য পাওয়া গেছে। শিবপুর পৌরসভা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২১ অক্টোবর শনিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, এর সার্বিক দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে, এস আই মোঃ কামরুজ্জামান খান এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, আইডি কার্ড, ব্যাগ, হ্যান্ড কাপ ইত্যাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, আরিফুল ইসলাম (২৫) পিতা রমিজ উদ্দিন সাং বাঘাব, মোঃ দুলাল মিয়া (৩৫) পিতা আব্বাস আলী সাং নগর, মোঃ স্বাধীন (৩০) পিতা মোসলেউদ্দীন সাং কামরাব সর্ব থানা শিবপুর জেলা নরসিংদী।
অভিযানের সময় আরো দুজন ভুয়া পুলিশ পালিয়ে যান, মাকসুদুল (পাখি) (৩৫) পিতা মোঃ ফালু মিয়া সাং ধানুয়া, মোঃ সোহাগ (৩২) পিতা মৃত জালাল উদ্দীন সাং ধানুয়া সর্ব থানা শিবপুর জেলা নরসিংদী। পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে মামলার বাদী এসআই মো:কামরুজ্জামান মোবাইলে ফোনে জানান, উক্ত ঘটনায় মামলা রুজু হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে, পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানুষের চিন্তাশক্তি বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

error: Content is protected !!

নরসিংদীতে ডিবির অভিযানে তিন ভুয়া পুলিশ আটক

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :