ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক-৩

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরা থেকে পৃথক পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ (৩১ জানুয়ারী) শনিবার দুপুরে তাদেরকে উপজেলার সাপমারা ও আলগী বড়হাটির নৌকাঘাট এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামের জসিম ভূঁইয়ার ছেলে মহসিন ভূঁইয়া (৩৭) এবং একই উপজেলার সেনারবদি গ্রামের সোহাগ মিয়ার ছেলে সবুজ মিয়া (২২), তাদেরকে ত্রিশ কেজি গাঁজা আটক করা হয়।

রায়পুরা উপজেলার সাপমারা এলাকার কামাল মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজল ওরফে সুজন মিয়াকে আড়াই শত পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়েস আকন্দ জানান, শনিবার দুপুরে উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় অভিযান পরিচালনাকালে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজল ওরফে সুজন মিয়াকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।

আরো বলেন, ডিবির একই দল একই দিনে আরেক অভিযানে রায়পুরা উপজেলার আলগী বড়হাটির নৌকাঘাট হতে ৩০ কেজি গাঁজা সহ মহসিন ও সবুজ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে রায়পুরা থানায় মাদক আইনে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

নরসিংদীতে ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক-৩

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :