আপডেট টাইম :
০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
২১৫
বার পঠিত
নরসিংদীতে ট্রাক ও সিএনজি সংঘর্ষে ছয়জন নিহত
নরসিংদীর শিবপুরে পণ্যবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন নরসিংদী সরকারি কলেজের প্রভাষক আবুবকর সিদ্দিক, সিএনজি অটোরিকশার যাত্রী মারুফা বেগম এবং চালক শাহিন মিয়া। অন্যান্য নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল পণ্যবাহী ট্রাক। অপর দিকে, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ইটাখোলা আসার পথে পঁচারবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। শিবপুর থানার ওসি মোঃ আফজাল হোসাইন জানান, নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ। তিনজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আরও পড়ুনঃ ফরিদপুরে গণধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্থানীয়রা অভিযোগ করেন, আঞ্চলিক সড়ক দিয়ে গাড়িগুলো বেপরোয়া চলাচল করছে, যার ফলে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নরসিংদীর শিবপুরে পণ্যবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নরসিংদী সরকারি কলেজের প্রভাষক আবুবকর সিদ্দিক, সিএনজি অটোরিকশার যাত্রী মারুফা বেগম এবং চালক শাহিন মিয়া। অন্যান্য নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল পণ্যবাহী ট্রাক। অপর দিকে, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ইটাখোলা আসার পথে পঁচারবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।
শিবপুর থানার ওসি মোঃ আফজাল হোসাইন জানান, নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ। তিনজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়রা অভিযোগ করেন, আঞ্চলিক সড়ক দিয়ে গাড়িগুলো বেপরোয়া চলাচল করছে, যার ফলে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।