ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীতে টেক্সটাইল শ্রমিক এরশাদ হত্যার রহস্য উদঘাটন করেন পিবিআই

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে টেক্সটাইল শ্রমিক এরশাদ হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই। জুয়ার টাকা সংগ্রহ করতে এরশাদ (২৫) নামে টেক্সটাইল শ্রমিককে হত্যা করে তার দুই সহকর্মী। আজ (৫ মার্চ) বুধবার দুপুরে পিবিআই এর নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

নিহত এরশাদ ও বিল্লাল মিয়া রনি একই টেক্সটাইলে চাকরি করার কারণে তাদের সাথে বন্ধুত্ব হয়। এরশাদের মোবাইলে থাকা বিকাশের গোপন নম্বরটি কৌশলে নিয়ে নেয় রনি। সুবিধাজনক সময়ে একাধিকবার মোবাইলের বিকাশ থেকে অনলাইনে জুয়ার টাকা জমা দেয় রনি।

গ্রেফতারকৃত আসামিরা হলো, রায়পুরা উপজেলার করইতলা এলাকার রহমান মিয়ার ছেলে বিল্লাল মিয়া (রনি) এবং নারায়নগঞ্জ জেলার বন্ধর থানার লক্ষনখোলা এলাকার মোঃ ইমাম হোসেনের ছেলে ফরহাদ মিয়া। তারা সকলেই এক সময় চৌয়ালাস্ত চিশতিয়া সাইজিং মিলে চাকরি করতো।

এক সময় রনির চাকরি চলে গেলে এই জুয়ার টাকার জন্য রনির অপর বন্ধু ফরহাদের সঙ্গে এরশাদের কাছ থেকে টাকা নেয়ার পরিকল্পনা করে। গত ১১ ফেব্রুয়ারি সন্ধায় কাজে রওয়ানা দিলে রনি ও ফরহাদ মিলে এরশাদের পথরোধ করে তার মোবাইল নেয়ার চেষ্টা করে। মোবাইল দিতে না চাইলে তাকে ছুরি দিয়ে হত্যা করে তার মোবাইল ও সাইকেলটি নিয়ে যায়।

এদিকে এরশাদ সকালে বাড়ি না আসায় তার পরিবারের লোকজন জানতে পারে নাগরিয়াকান্দিতে একটি মরদেহের পড়ে আছে খবর পায়। খবর পেয়ে মরদেহটি এরশাদের চিহ্নিত করে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।

এই ঘটনায় নিহত এরশাদের ভাই মোঃ শাকিল মিয়া বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নরসিংদীর পিবিআই নিজ উদ্যোগে তদন্ত করে। আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামিদের আদালতে প্রেরণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

নরসিংদীতে টেক্সটাইল শ্রমিক এরশাদ হত্যার রহস্য উদঘাটন করেন পিবিআই

আপডেট টাইম : ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :