ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর মেঘনা নদীতে এক আকর্ষনীয় তারুণ্যের উৎসব-২০২৫ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ অক্টোবর) শনিবার নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা পরিষদ, নরসিংদী পৌরসভা, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নরসিংদী-কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া-নারায়ণগঞ্জ এবং হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থান থেকে মোট ১২টি নৌ দল অংশ গ্রহন করে।

এই নৌকা প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মোহাম্মদ উসমান উল্লাহ নৌদল চ্যাম্পিয়নশীপ এবং হবিগঞ্জ জেলার টঙ্গীঘাট উপজেলার কালা মিয়ার নৌদল রানার্সআপ এর গৌরব অর্জন করে।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য হাজার হাজার নারী-পুরুষ-শিশু মেঘনা নদীর দুই তীরে ভীড় জমায়। ইঞ্জিন চালিত নৌকা, স্পীডবোড, লঞ্চ, ট্রলার, ছোট নৌকা অসংখ্য নৌকা দিয়ে মেঘনা নদীতে আকর্ষনীয় এই নৌকা বাইচ উপভোগ করে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নরসিংদী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির, নরসিংদী পুলিশ সুপার মোঃ মেনহাজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী পৌর প্রশাসক মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আবু তাহের মোঃ সামসুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (রাজস্ব) মাহমুদা বেগম, মো: হারুন অর রশিদ হারুনসহ নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :