ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে বড় ভাই’র হাতে ছোট ভাই খুন

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদী জেলায় গত একদিনে কলেজছাত্রী ধর্ষণ, ঘরে ঢুকে কিশোরীকে খুন এবং ছেলের হাতে বাবা খুনের মত ঘটনা ঘটেছে। এসব ঘটনা গত ২৪ ঘন্টা না পেরোতেই আবার বেলাব উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গলগলিয়া গ্রামের জীতেন্দ্র সরকারের ছেলে প্রদীপ চন্দ্র সরকার (৬২)। বুধবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, জীতেন্দ্র সরকারের বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) প্রদীপ চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার উত্তেজিত হয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় মাটি কাটার কোদাল দিয়ে কোপ দিলে সে গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে আরতি সরকার বাদী হয়ে তার চাচা কৃষ্ণ চন্দ্র সরকার ও তার চাচী অঞ্জনা রানীকে আসামী করে বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার পরিবার পলাতক রয়েছে বলে জানা যায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে। আসামী পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নরসিংদীতে বড় ভাই’র হাতে ছোট ভাই খুন

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :