ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে এএসপির শামীমের নাম ভাঙিয়ে প্রতারণা, তিন প্রতারক গ্রেপ্তার

আলম মৃধাঃ

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশের এক সোর্সসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে মোঃ সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) ও কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।

গত (৩১ মার্চ) মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে ডিবির অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামানকে (৩৬), একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

পরদিন বিকেলে ডিবির এক সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে মনিরুজ্জামানের পরিবারের কাছে টাকা দাবি করেন। তাদের মাধ্যমে ১০ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপারকে দিলে আসামিকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। সরল বিশ্বাসে আসামির পরিবার তাদের হাতে ১০ হাজার টাকা দেন তার পরিবার।

পরবর্তীতে আসামিকে আদালতে চালান দিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তাদের সঙ্গে ওই কর্মকর্তার কোনো পরিচয় নেই।

ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে নরসিংদী (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়। পরিবর্তিতে অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কেউ চাইলেই এমন অবৈধ প্রক্রিয়ায় কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা

error: Content is protected !!

নরসিংদীতে এএসপির শামীমের নাম ভাঙিয়ে প্রতারণা, তিন প্রতারক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :