ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নব্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল সেক্রেটারি।

-ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

তাহসিনুল আলম সৌরভঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সোমবার (৯ জুন) বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জানা গেছে, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার যারা চলতি বছর দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের নোয়াখালী জেলা শিল্পকলা একডেমি চত্বরে সংবর্ধিত করা হয়। আলোকিত নাগরিক সমাজ নোয়াখালী এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের একপর্যায়ে এক মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার সংগ্রামের করুণ চিত্র তুলে ধরলে তা উপস্থিত সবার হৃদয় হৃদয় স্পর্শ করে। বিষয়টি নজরে এলে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ প্রস্তাব দেন, যেন ছাত্রদল সাধারণ সম্পাদক ওই শিক্ষার্থীর পড়াশোনার খরচের দায়িত্ব নেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই নাছির উদ্দিন নাছির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর যাবতীয় শিক্ষার ব্যয়ভার বহনের ঘোষণা দেন।

এরপর আরেকজন অভিভাবক তার সংসারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো দ্বিতীয় এক শিক্ষার্থীর জন্যও অনুরূপ প্রস্তাব দেন। নাছির উদ্দিন নাছির ওই শিক্ষার্থীরও পড়াশোনার সমস্ত ব্যয়ভার গ্রহণ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

নব্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল সেক্রেটারি।

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
তাহসিনুল আলম সৌরভ, স্টাফ রিপোর্টার :