ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নবেসুমি’তে সার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে দেশের প্রাচীনতম চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিলে (নবেসুমি) বস্তা ছিদ্র করে সার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মিলের গোডাউন গেটে বস্তা থেকে সার চুরির ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, প্রতিবছর কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ইউরিয়া, টিএসপি ও এমওপি সার সুগার মিল জোনে আখ উৎপাদনের জন্য আখ চাষীদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হয়। এবছরও মিল জোন এলাকায় ৫ হাজার ৭০০ আখ চাষীর মাঝে ৫ হাজার ৩০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি ঈশ্বরদী সার গুদাম থেকে ট্রলিতে করে এমওপি সার নর্থ বেঙ্গল সুগার মিলের গুদামে আনা হয়। সেই সার গুদামে স্থানান্তরের সময় হুক দিয়ে বস্তা ছিদ্র করে প্রতি বস্তা থেকে ৩/৪ কেজি সার চুরি করে নেয় কর্মরত শ্রমিকরা। ওজনে কম থাকা সেই বস্তার সার মিলের ২২টি কেন্দ্রে আখ চাষীদের ঋণে বিতরণ করা হচ্ছে।

আখ চাষীদের অভিযোগ, তারা সুগার মিল থেকে ঋণের মাধ্যমে সার ক্রয় করেন। ফলে আখ উৎপাদন করে মিলে আখ সরবরাহ করে টাকা পরিশোধ করতে হয়। প্রতি ৫০ কেজির বস্তায় ৪/৫ কেজি করে সার কম থাকে। ঋণের মাধ্যমে সার নেওয়ায় বস্তায় সার কম থাকলেও কিছু বলার থাকে না। আর এমন ঘটনা প্রতিবছরই হয়ে থাকে। তবে এসব ঘটনার সাথে চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত থাকায় এর সমাধান মেলে না।

নর্থ বেঙ্গল সুগার মিলের আখচাষী সমিতির সভাপতি ও বাংলাদেশ ইউনিয়ন জাতীয় কমিটির সভাপতি মোঃ আনছার আলী দুলাল সার চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূইয়া বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটির প্রধান উপ মহাব্যবস্থাপক (হিসাব) হিরণ্ময় বিশ্বাস বলেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের থেকে লিখিত জবানবন্দী নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় জড়িত শ্রমিককে চিহ্নিত করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে জবানবন্দীর জন্য ডাকা হয়েছে। দ্রুত তদন্ত কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নবেসুমি’তে সার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :