ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ দিনে ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফাইনালে ফরিদপুর জেলা দল ও রাজবাড়ী জেলা দল অংশ নেয়।

মেয়েদের ফুটবল ফাইনালে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রাজবাড়ী জেলা দল ৫-৪ গোলের ব্যবধানে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, ছেলেদের ফুটবল ফাইনালে ফরিদপুর জেলা দল ৩-০ গোলের ব্যবধানে রাজবাড়ী জেলা দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে রিয়াদ মাতবর দুটি এবং সিয়াম হোসেন একটি গোল করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম মইনুল আহসানসহ বিভিন্ন কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতায় বালিকা বিভাগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজবাড়ী জেলার নাদিয়া আক্তার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফরিদপুর জেলা দলের জান্নাতি আক্তার। ছেলেদের বিভাগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফরিদপুর জেলা দলের রিফাত মাতুব্বর এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সিয়াম হোসেন।

খেলাগুলো পরিচালনা করেন মোঃ রেজাউল করিম, মিনার বিশ্বাস, সাইফুল ইসলাম, সাইফ দোহা দর্শন, মশিউর রহমান, জহিরুল ইসলাম জিন্নাহ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মিরাজ শেখ ও রাব্বি উর রহিম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :