ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে ২দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই-রুখালী এলাকায় সোমবার ও মঙ্গলবার দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাকই-রুখালী মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো নারীপুরুষ উপস্থিত হয়েছে।বিজয়ীদো মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ আদালতের জিপি আ্যাডভোকেট অচিন চক্রবর্তী। এ সময় বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, খুলনা, যশোর, মাগুরা ও নড়াইলের ২০টি ঘোড়া অংশগ্রহন করে। প্রতিযোগিতায় মফিজুল মেম্বরের ঘোড়া প্রথম, নিশাত ফকিরের ঘোড়া দ্বিতীয় ও মরিয়ম বেগমের ঘোড়া তৃতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ২০ হাজার টাকা। মেলাকে কেন্দ্র করে আশেপাশের ১০ গ্রামের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়।

রুখালী গ্রাওে চন্দন বিশ্বাস বলেন, পৌষসংক্রান্তি উপলক্ষে মেলা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে খুবই ভালো লাগে। প্রতি বছর অপেক্ষায় থাকি এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। চাকই গ্রামের বন্দনা বিশ্বাস বলেন, দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে আমাদের এলাকায় আশেপাশের ১০ গ্রামের মানুষ উপস্থিত হয়। পৌষমেলার কারনে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় থাকে। আমরা এ আয়োজন আনন্দ সহকারে উপভোগ করি।

এদিকে ঘোড়ার মালিক মফিজুল মেম্বর বলেন, একেকটি ঘোড়া লালন-পালনসহ পরিচর্যা খরচ অনেক হলেও মানুষকে বিনোদন দিতে গ্রামবাংলার এই ঐহিত্য ধরে রেখেছেন তারা।

আয়োজকরা বলেন, এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় রাখতে ঘোড়াদৌড়সহ দু’দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। ইতিহাস-ঐহিত্যের ধারাবাহিকতায় এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে চায় এলাকাবাসী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

নড়াইলে ২দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :