ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতার দেহ থেকে হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দূবৃত্তরা

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় সেচ্ছাসেবকলীগ নেতার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আকবার হোসেন লিপন (৪৬) ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি পরাজিত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত নির্বাচনে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন লিপন মেম্বার। সেই সময় থেকে লিপনের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল। রোববার রাতে মধ্য পাড়া থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে সারা শরীর ক্ষত-বিক্ষত হয়। এ সময় তার একটি হাত দূবৃত্তদের ধারালো অস্ত্রে কোপে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিপনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত নই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্রাম্য আধিপত্যের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটনার সংগে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে অপরাধ: ৮ মাসে ১০ খুন, চুরি-ডাকাতিতে জনমনে আতঙ্ক

error: Content is protected !!

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতার দেহ থেকে হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দূবৃত্তরা

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :