দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
২৫৬
বার পঠিত
নড়াইলে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আজ মঙ্গলবার (১১ই অক্টোবর ২০২২) বিকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং জাস্টিস এন্ড কেয়ার এর সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল। প্রধান অতিথি হিসেবে এ সভায় উপস্থিত ছিলেন জনাব মোশারফ হোসেন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ মহোদয়। সম্মানিত প্রধান অতিথি মহোদয় বলেন, মানব পাচার হচ্ছে একটি ভয়ানক অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অর্থনৈতিক সংকট কাটাতে বা উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষ প্রতিনিয়ত পাচারের শিকার হচ্ছে। কিছু অর্থলোভী, অসৎ ব্যক্তি এবং দালালের খপ্পরে পড়ে এভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবন। তিনি আরো বলেন, মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ প্রণয়ন এবং ২০১৭ সালে এর অধীনে বিধিমালা প্রণয়ন করেছে। এছাড়াও তিনি এ সময় মানব পাচারের কারণ, কুফল এবং মানবপাচার প্রতিরোধ ও দমনে সরকারের গৃহীত ব্যবস্থা এবং এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিকল্পে পুলিশের করণীয় ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আরও পড়ুনঃ ধেয়ে আসছে ভয়ংকর ঝড় “সিত্রাং” ঃ সরাসরি আঘাত হানবে বাংলাদেশে আলোচনা সভায় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (১১ই অক্টোবর ২০২২) বিকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং জাস্টিস এন্ড কেয়ার এর সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।
প্রধান অতিথি হিসেবে এ সভায় উপস্থিত ছিলেন জনাব মোশারফ হোসেন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ মহোদয়।
সম্মানিত প্রধান অতিথি মহোদয় বলেন, মানব পাচার হচ্ছে একটি ভয়ানক অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অর্থনৈতিক সংকট কাটাতে বা উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষ প্রতিনিয়ত পাচারের শিকার হচ্ছে। কিছু অর্থলোভী, অসৎ ব্যক্তি এবং দালালের খপ্পরে পড়ে এভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবন।
তিনি আরো বলেন, মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ প্রণয়ন এবং ২০১৭ সালে এর অধীনে বিধিমালা প্রণয়ন করেছে।
এছাড়াও তিনি এ সময় মানব পাচারের কারণ, কুফল এবং মানবপাচার প্রতিরোধ ও দমনে সরকারের গৃহীত ব্যবস্থা এবং এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিকল্পে পুলিশের করণীয় ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।