ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের লোহাগড়ায় ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলার চরপাচাইল গ্রামে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইতনা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-তানভীর আহমেদ রুবেল, আজিম সিকদার, নাসিম মুন্সী, ইলিয়াস মুন্সী, মিন্টু ফকির, মিরাজ মুন্সী, দিপু মুন্সী, ইমানুর লস্কার, নান্টু মুন্সী, রতনা খানমসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২৩ মার্চ নড়াইলের ইতনা ইউনিয়নের চরপাচাইল গ্রামের আহাদ আলী খান (৫৭) হৃদরোগে বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আহাদ আলীর বড় ভাই আজাদ আলী খান প্রায় আট মাস পর গত ১ ডিসেম্বর নড়াইলের আদালতে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন
। আহাদ আলী খানের মৃত্যুর পর তার ভাই আজাদ আলী কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্ত ছাড়াই আহাদ আলীর দাফন হয়েছে। অথচ
মৃত্যুর আট মাস পর ষড়যন্ত্র করে আদালতে এ মামলা দিয়েছেন। বক্তারা আরো বলেন, আজাদ আলী খান গ্রামের সুষ্ঠু সুন্দর পরিবেশ অশান্ত করতে এ মিথ্যা মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীরা বলেন, আশা করছি পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে সঠিক প্রতিবেদন দিবে। গ্রামের শান্ত-শৃঙ্খলা বজায় রাখবে। আমরা হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, আট মাস আগের ঘটনায় হঠাৎ করে বাদী হত্যা মামলা দায়ের করেছেন কেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু আদালতে মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে সঠিক প্রতিবদন দেয়া হবে। পুলিশ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

error: Content is protected !!

নড়াইলের লোহাগড়ায় ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :