ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধারঃ মৃতের সংখ্যা বেড়ে ৪

নড়াইলে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের লাশ উদ্ধারে চেষ্টা চলছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাড়িয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।

রোববার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে (৩২) উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত লাবু
কালিয়া বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে দুপুর ১টার দিকে জোকার চর  গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫) এর লাশ উদ্ধার করা হয়।

এছাড়াও আরও দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডরের ছেলে রয়েল মন্ডল (২৭), এনামুল মন্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবরি দল। লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌ পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য,নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে
নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা নাজমা বেগম (২৮) ও ছেলে তাছিম শেখ (২) ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধারঃ মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :