ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বৈষম্যবিরোধী নেত্রীর উপর হামলাঃ নগরকান্দা থানার ওসি স্ট্যান্ড রিলিজ

-নগরকান্দা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী।

বোরহানুজ্জামান আনিসঃ

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রী ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।

–

শনিবার (৩১ মে) দুপুরে তিনি নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনে যোগদান করেছেন।

–

থানা সুত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা (১৮) ও তার বাবার ওপর হামলা এবং তৎপরবর্তী ঘটনার পরিপেক্ষিতে তাকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

–

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক(এসআই) আমিরুল ইসলাম বলেন, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে স্টান্ড রিলিজ করা হয়েছে। তিনি দুপুরের দিকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনে যোগদান করেছেন। তবে এখন পর্যন্ত থানায় ওসি হিসেবে কাউকে দ্বায়িত্ব দেওয়া হয়নি।

–

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগদান করেন।

–

উল্লেখ্য, শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবা বাবু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন

error: Content is protected !!

বৈষম্যবিরোধী নেত্রীর উপর হামলাঃ নগরকান্দা থানার ওসি স্ট্যান্ড রিলিজ

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার :