ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় ৩০০ বছরের পুরোনো কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় উদ্ধার হওয়া বিষ্ণ মুর্তি।

ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৩ শত বছরের পুরোনো ৩ মন ওজনের একটি কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ৫ জুন রবিবার বিকালে উপজেলার ডাংগী ইউনিয়নের আটাইল গ্রাম থেকে এ মুর্তি উদ্ধার করা হয়।

জানাযায়, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের জহুরুল হকের পুরনো পুকুরটি পূনঃ খননের কাজ চলছিলো। ভ্যেকু মেশিন দিয়ে খননের এক পর্যায়ে গভীর থেকে মাটির টানে মুর্তিটি উঠে আসে। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা ধারনা করছে পূর্বে এই এলাকায় প্রাচীন হিন্দু জমিদারেরা বসবাস করতো। তাই এটি তাদেরই ব্যবহৃত মুর্তি হতে পারে।

এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা অর্চনা করে। উদ্ধার হওয়া প্রায় ৩ মন ওজনের মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম ঘটে।

আরও পড়ুনঃ নাম পরিবর্তনের আবেদন না-মঞ্জুর, অবশেষে বন্ধ ‘মোল্যা ডা. এ হালিম হাসপাতাল’

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান মুর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসময় তিনি বলেন, ধারনা করা হচ্ছে এটি অনেক প্রাচীন ও মুল্যবান পাথরের তৈরি মুর্তি। আমরা এই মুর্তিটি হস্তান্তরের জন্য প্রত্নতত্ব বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারাই পরিক্ষা নিরিক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে ঐ এলাকা থেকে মুর্তি উদ্ধারের খবর পাই। পরে মুর্তিটি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করলে তারা মুর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তাস্তর করা হবে।

ভাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, এক সময় এলাকাটিতে হিন্দু জমিদারদের বসবাস ছিলো। এই মুর্তিটি তাদেরই হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

নগরকান্দায় ৩০০ বছরের পুরোনো কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দাঃ :