ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব

নগরকান্দায় দুইদিনের বৃষ্টিতে পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ফরিদপুরের নগরকান্দায় পিঁয়াজের তলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা দুইদিনের বৃষ্টিতে পিঁয়াজের বীজতলায় পানি জমে গেছে। ফলে পিঁয়াজের চারা পচেঁ যাচ্ছে। এছাড়াও বোরো বীজতলার একই অবস্থা। বীজতলা পানির নীচে ডুবে আছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, পিঁয়াজ চাষে খ্যাত এ উপজেলায় এ বছরে ৮ হাজার ৫ হোক্টোর জমিতে পিঁয়াজের চাষ হওয়ার কথা ছিল। যার বিপরিতে চাষীরা তাদের কাঙ্খিত বীজ তলা তৈরি করেছেন ৪ শত ২০ হেক্টোর জমিতে। অতি বৃষ্টিতে বীজতলায় পানি জমে চারা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার বীজ ক্রয় করে বীজতলা তৈরী করতে হবে।

হিসাব মতে ৪ শত ২০ হেক্টোর বীজতলায় ৫১ মেঃ টন বীজ বোপন করেছিল। যাহার বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। এছাড়াও ২শত ৫ হেক্টোর জমিতে মুড়িকাটা পেঁয়াজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩৫ হেক্টোর বোরো বীজ তলা পনির নীচে।

এ ছাড়াও ২৭ হেক্টোর জমিতে গমের আবাদ হয়েছিল। সেটাও এখন পানিতে ডুবে যাওয়ায় তা পচে যাচ্ছে। সার্বিক দিক দিয়ে নগরকান্দার কৃষকেরা এখন নিঃসহ হয়ে পড়েছে। ক্ষেত থেকে পানি নামার পর আবার বীজ ক্রয় করে বীজতলা তৈরী করতে হবে। পুনরায় বীজতলা তৈরি করতে একদিকে যেমন পিঁয়াজ চাষে বিলম্ব হবে অন্যদিকে অর্থের ক্ষতি সম্মুখিন হতে হলো। উপজেলার জগদিয়া গ্রামের পিঁয়াজ চাষী হুমায়ুন মিয়া জানান, তিনি ৬ কেজী বীজ কিনে বীজতলা তৈরী করেছিলেন আড়াই একর জমিতে পিঁয়াজের চাষ করতে।

আশফরদী গ্র্রামের পিয়াজ চাষী রোকন উদ্দীন মাতুব্বর বলেন, আমি প্রতি বছর ১২ বিঘা জমিতে পিঁয়াজের চাষ করি। তাই এবছর সেই জমিতে পিঁয়াজের চাষ করতে ১৪ কেজী দানা কিনে বীজতলা তৈরী করেছিলাম। বৃষ্টিতে সব শেষ। এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। যেহেতু প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতি হয়েছে তাই সরকারের নিকট আমাদেও বীজ কিনে দেয়ার দাবী জানাই।

ছোট পাইককান্দী গ্রামের আরেক চাষী সাহেদ আলী বলেন, আমাদেরতো সব শেষ হয়ে গেছে। এখন সরকার যদি আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা না করে তাহলে এত টাকা খরচ করে পুনরায় বীজতলা তৈরী করে পিঁয়াজের আবাদ করা সম্ভব না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নগরকান্দা উপজেলায় পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান নিরপণ করতে আমাদের উপ সহকারীরা মাঠে আছেন। চাষীরা সরকারী প্রণোদনা পেলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে সেই কৃষকদের তালিকা তৈরী করে উর্ধতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব

নগরকান্দায় দুইদিনের বৃষ্টিতে পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :