ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় শ্বশুরবাড়িতে জামাতার মরদেহ উদ্ধার

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে কারিম মুন্সি (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার সদরদী ইউনিয়নের কাপুরিয়া গ্রামের জালাল মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের বাড়িতে অবস্থানকালে কারিম মুন্সিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কারিম মুন্সির স্ত্রী মাহমুদা ভাঙ্গা বাজারের একটি ক্লিনিকে কর্মরত। তাদের সংসারে ১৩ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ আগে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় বলে জানা গেছে। স্বজনদের দাবি, বিষয়টি সম্প্রতি জানতে পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে।

এদিকে, নগরকান্দার সংবাদকর্মী আলামিন হোসেন বিজয় ঘটনাস্থল ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিষয়টির বিস্তারিত তথ্য ভিডিও আকারে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নগরকান্দায় শ্বশুরবাড়িতে জামাতার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :