আপডেট টাইম :
০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১৩৮
বার পঠিত
নগরকান্দায় শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বোরহানুজ্জামান আনিসঃ ফরিদপুরের নগরকান্দায় শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। এ সময় তিনি বলেন, পৌরবাসীর সেবা দিতে সরকারের পাশাপাশি সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মাহবুব আহাদ, সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান। এ সময় মাসুদুর রহমান বলেন, পরিচ্ছন্ন পৌরসভা ও পৌরবাসীর সুস্থ জীবন রক্ষার্থে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিগত দিনের মত ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কার্যক্রমে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন সড়ক, বাজার এবং জনসমাগমস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
বোরহানুজ্জামান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দায় শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। এ সময় তিনি বলেন, পৌরবাসীর সেবা দিতে সরকারের পাশাপাশি সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মাহবুব আহাদ, সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান। এ সময় মাসুদুর রহমান বলেন, পরিচ্ছন্ন পৌরসভা ও পৌরবাসীর সুস্থ জীবন রক্ষার্থে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিগত দিনের মত ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কার্যক্রমে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন সড়ক, বাজার এবং জনসমাগমস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন।