ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

মিজান উর রহমানঃ

নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) ভোর রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ০১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ০১টি কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ০৭টি বর্শা, ০৮টি কাস্তে, ০৬টি রামদা, ০৫টি ছোট ছুরি, ​০৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা, ​০৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, চলতি মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার করা হয় এবং এখানে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। যৌথবাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তার, ককটেল ও নানা দেশীয় অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে।

এ খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোট ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার শাকপালদিয়া গ্রামের মো: সহিদ মোল্লা(৬৫); মো: শহিদ মোল্লা (৬৬); সিয়াম শেখ(১৫); মো: পারভেজ ফকির (২৫); মো: নাজমুল (২৩); আয়মান আশরাফ (১৫); মো: ইয়াসিন মোল্লা(১৬); মো: আজিম মোল্লা (২৭); মো: শাজাহান শেখ (৩৬); মো: রবিউল মোল্লা (৩০); মো: ইদ্রিস মোল্লা (৪২); আলেয়া বেগম (৩৮); তামান্না আক্তার (২০); মনিরা আক্তার(৩৫); রুনা আক্তার (২২)/; নাদিয়া বেগম (৩২); নূরজাহান(৬০) এবং জয়নব বেগম (৬০)।

আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক,ঝ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

error: Content is protected !!

নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :